(বগুড়া) থেকেঃ ফুটবল বাংলাদেশের একটি জনপ্রীয় খেলা। শহর বা গ্রামে ফুটবল খেলা ভালোবাসেনা এমন মানুষ পাওয়া দুস্কর। তাই গ্রাম থেকে শহরে সবখানেই শিশু, কিশোর, যুবকরা মিলে মিশে আয়োজন করে থাকে ফুটবল প্রীতি ম্যাচ অথবা টুর্নামেন্টের। তারই ধারাবাহিকতায়
বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট'র ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৬ ইং (৩য় আসর) টুর্নামেন্টে বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন বগুড়া অংশ গ্রহণ করেন। উভয় দলই টানটান উত্তেজনার প্রথার্ধেই বসুন্ধরা কিংস ২টি এবং দ্বিতীয়ার্ধে ২টি গোল করতে সক্ষম হোন। দ্বিতীয়ার্ধের মিনিটের মাথায় একাদশ
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বিশিষ্ট সমাজসেবক পারভেজ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন প্রাইজমানি তুলে দেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করেন বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।
এ সময় গোকুল ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য নুর আলম মিলন, বিশিষ্ঠ ব্যবসায়ী সোহেল রানা, সাবেক ফুটবলার রিজাউল করিম মুন্টু, শিহাব উদ্দিন ছুট্রু , ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, বিএনপি নেতা নাজমুল হোসাইন নাজু, জহুরুল ইসলাম, স্পোর্টিং ক্লাবের সভাপতি আল-আমীন, সদস্য রাফিউল ইসলাম রাফি, শুভ, নাবিল, অমিত হাসান, মুন্না, জাহিদ
সহ ফুটবল প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
ম্যাচ রেফারি বগুড়া রেফারি এসোসিয়েশনের সদস্য রুস্তম আলী।
ধারা বর্ণনা করেন জনপ্রীয় ধারাভাষ্যকার আপেল মাহমুদ। খেলায় ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে বসুন্ধরা কিংস ০৪-০০ গোলে বিজয় অর্জন করেন। বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার ও রানার্সআপ দলকে ৫ হাজার টাকার প্রাইজমানি দিয়ে পুরস্কৃত করা হয়।

0 Comments