রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে রায়গঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১১টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আবু জাফর, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদীর ও ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনাতন কুমার প্রমুখ।
এ সময় বক্তারা মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

0 Comments