Click here

জলাল লন্ডনের নির্দেশনা হামলা-অগ্নিসংযোগ ও জমি দখলের অভিযোগ, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা


:


মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের ঢেউপাশা এলাকায় প্রবাসী জলাল লন্ডনির নির্দেশে বসতবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালত, মৌলভীবাজারে সি আর মামলা নং– ১৫৬৯ (সদর) হিসেবে মামলাটি দায়ের করেন কামরুল  হাসান নাইওর (৩৮), পিতা- আব্দুল করিম, সাং- ঢেউপাশা, ইউনিয়ন- চাঁদনিঘাট, থানা/জেলা- মৌলভীবাজার।

মামলায় অভিযুক্ত করা হয়েছে কুফিলা বেগম (৪৫), ফরিদ ইসলাম (২৮), খলিল মিয়া (৪২), মো. বদরুল ইসলাম (৩৮), মো. কামাল মিয়া (৫৫), আব্দুল মন্নান (৫০), রোকেয়া খাতুন (৪৫), মো. ফজলু মিয়া (৪৬)সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে। সকলের ঠিকানা চাঁদনিঘাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্ত্রীকে মারধর করা হয় এবং ঘর থেকে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়। এছাড়া কিচেন ঘরে বিস্ফোরক দ্রব্য ব্যবহার, মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাদীর দাবি, তার প্রায় ৩০ শতক জমিতে থাকা সবজি বাগান ও প্রায় ৩০০টি বিভিন্ন প্রজাতির গাছ ধ্বংস করা হয়েছে। এতে মোট প্রায় ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ৮ লাখ টাকা, মোটরসাইকেল ২ লাখ ৫০ হাজার টাকা, সিসি ক্যামেরা ৩০ হাজার টাকা এবং ঘরবাড়ির ক্ষতি প্রায় ২ লাখ টাকা বলে দাবি করা হয়।

বাদী আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং থানায় অভিযোগ দিতে গেলে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন। পরবর্তীতে ন্যায়বিচারের আশায় তিনি আদালতের শরণাপন্ন হন।

এ ঘটনায় ডাকাতির অভিযোগে পৃথক মামলাও ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের হয়েছে বলে জানা গেছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পিবিআই তথ্য সংগ্রহ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে। স্থানীয় এলাকায় ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

Post a Comment

0 Comments