Click here

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর বিজয়ে এম আল আমিনের শুভেচ্ছা ও অভিনন্দন


সিলেট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-৪ আসনে গোয়াইনঘাট–জৈন্তাপুর–কোম্পানীগঞ্জ এলাকার জনগণের বিপুল সমর্থনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গোয়াইনঘাট উপজেলা ছাত্রদল নেতা এম আল আমিন প্রাণঢালা অভিনন্দন, ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের সচেতন জনতা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর হাতকে শক্তিশালী করেছেন। শত বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই বিজয় শুধু আরিফুল হক চৌধুরীর নয়; এটি গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের আপামর জনগণের বিজয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের বিজয়।

বিবৃতিতে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্ট, দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Post a Comment

0 Comments